1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীর ১৫টি ককটেলসহ জামায়াতের ৬ নেতা আটক।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব সংবাদদাতা,নরসিংদী

নরসিংদীর শিবপুরের পুটিয়া এলাকা থেকে ১৫টি ককটেলসহ জামায়াতের ৬ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (৩০ জুলাই) বিকালে শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নের ত্রিমোহিনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার।
আটককৃতরা হলেন জয়নাল আবেদীন (৬২), মো: আব্দুল মান্নান(৬৩),কাজী নুর মোহাম্মদ(৪৪), মো: জসীম উদ্দীন ভুইয়া(৫২), মো: ফেরদৌস আহমেদ(৪২) এবং মো: নাজির উদ্দিন ভুইয়া(৪৮)। তারা বিভিন্ন শাখার জামায়াতের নেতা-কর্মী।
এর আগে, গত শুক্রবার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে নারী সহ চার জামায়াতের নেতাকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, ” দেশকে অস্থিতিশীল করতে ও নাশকতামূলক কর্মকান্ড চালাতে আজ রবিবার বিকাল ৫ টার দিকে শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নের ত্রিমোহিনী এলাকার জমায়েত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছে থেকে ১৫ টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
তবে নরসিংদী জেলা জামায়াত ইসলামীর আমীর মুসলেহ উদ্দিন বলেন,”নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমাদের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে ৬ নেতা-কর্মীকে আটক করে তাদের নামে মিথ্যা বোমা উদ্ধারের নাটক সাজিয়েছে প্রশাসন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে তাদের মুক্তি সহ নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০