1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করছে:সাবেক শিল্পমন্ত্রী আমু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৯৭ বার দেখা হয়েছে

দেশের ঘটনা ডেস্ক

সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন,”সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষায় করছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধবনেত্রী। তিনি সাংবাদিকদের কল্যানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন”। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব হল রুম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগে পদার্পণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে(ভার্চুয়াল) তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল,বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন,সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পী সরদার।
সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সভায় সারাদেশের সাংবাদিকদের প্রস্তাব সমর্থনে আহমেদ আবু জাফরকে সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া যুগে পদার্পণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আলোচনাসভা,কেক কাটা,বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান করা হয়।
বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আবু জাফর তার বক্তব্যে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
সভায় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক খান, আমির হোসেন,সাবেক সহ সভাপতি মোফাজ্জল হোসেন,জিয়াউদ্দিন তাওহীদ,সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা,কুমিল্লা জেলা সভাপতি জসিম উদ্দিন চাষী,নরসিংদী জেলার সভাপতি মোস্তাক আহমেদ খান,চট্টগ্রাম দক্ষিণের সভাপতি আব্দুল হাকিম রানা,গাজীপুর জেলা সভাপতি আব্দুল হামিদ খান,বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মৃধা,পটুয়াখালী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সহ-সভাপতি আমির হোসাইন,বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ শাইন,সাধারণ সম্পাদক আশরাফুল আলম রহিত,ফেনীর কাজী নোমান,ঝালকাঠির এস এম রেজাউল করিম,নোয়াখালী জেলার সভাপতি মানিক ভূঁইয়া, শ্রীপুর শাখা সভাপতি নাজিম উদ্দিন,সম্পাদক বাতেন বাচ্চু, টেকনাফ শাকার সাধারণ সম্পাদক আরাফাত সানি বাকেরগঞ্জ শাখার সভাপতি জিয়াউল হক আকন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০