1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

এসএসসির ফলাফল জানার আগেই মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৫৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে মোবাইলে চাকরির বিজ্ঞাপন দেখে ঢাকা যেতে মায়ের কাছে টাকা চায় ছেলে। টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে সাকিব(১৬) নামে এসএসসি ফলাফল প্রত্যাশী এক শিক্ষার্থীর আত্মহত্যা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়নাতদন্ত পূর্বক উপজেলার ফতেহাবাদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত সাকিব উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফরিদ ডাক্তারের বাড়ির মোঃ জসীম উদ্দীনের ছেলে।

এর আগে বুধবার বিকেলে ঢাকা যেতে মায়ের কাছে ২ হাজার টাকা চায় সাকিব। ‘মা’ টাকা দিতে বারন করায় কিছু না বলে নিজ ঘরে ঢুকে তীরের সাথে রশি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাকিব।

স্থানীয়রা জানায়, সাকিব সুলতানপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে এবছর(২০২৩সালে) এসএসসি/ দাখিল
পরিক্ষা দেয়। যার ফলাফল প্রকাশ হবে শুক্রবার (২৮জুলাই)। ফলাফল প্রকাশ হওয়ার দু’দিন আগেই তার এমন মৃত্যু দুঃখজনক। ইমাম সাহেব ছুটিতে গেলে সে মসজিদে মাঝে মাঝে নামাজ পড়াতো। কখনো খারাপ কিছু লক্ষ করিনি তার মাঝে, তবে হঠাৎ কেনো এমন ঘটনা ঘটালো কিছুই বুঝতে পারছিনা।

নিহত সাকিবের পিতা মোঃ জসীম উদ্দীন জানান, আমরা গরীব মানুষ। মানুষের বাড়ীতে কাজ করে ও কৃষিকাজ করে সংসার চালাই। ৩ ছেলেমেয়ের মধ্যে সাকিব আমার বড় ছেলে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি, ছোট একটি ছেলে আছে। সাকিব আমাদের বাধ্য সন্তান ছিলো, কেনো এমনটা করলিরে সাকিব বলেই মূর্ছা যান তিনি। অপরদিকে সন্তান হাড়িয়ে সাকিবের ‘মা’ বাকরুদ্ধ।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর জানান, মরদেহ ময়নাতদন্ত পূর্বক পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০