1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

যৌতুকের হুমকির দুইদিন পরে গৃহবধুর লাশ উদ্ধার: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৯১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে তানিয়া আক্তার(৩০) নামে পুলিশ এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের অটোচালক মোঃ আজাদ হোসেনের স্ত্রী। তানিয়া ৩ সন্তানের জননী এবং একই ইউনিয়নের বৈলপুর গ্রামের মৃত শফিকুর রহমান ও মায়া বেগম দম্পত্তির মেয়ে। এই ঘটনার পর থেকে গৃহবধুর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। তথ্যটি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
গৃহবধু তানিয়ার মা মায়া বেগম বলেন,আমার মেয়েকে তার স্বামী আজাদ হোসেন যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক নির্যাতন করত। কোরবানের ঈদের আগে আজাদ ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক দিতে রাজি হই কিন্ত টাকা জোগাড় করতে দেরি হওয়াতে আজাদ গত দুইদিন আগে আমাকে মোবাইল হুমকি দিয়ে বলে আগামী দুইদিনের মধ্যে টাকা না দিলে পরে তার রেজাল পাবেন। আজ বৃস্পতিবার সকালে তানিয়ার বাড়ির পাশের আমার নিকট আত্নীয় পেয়ারা বেগমের মাধ্যমে জানতে পারি তানিয়া মারা গেছে। আমি ছুটে এসে দেখি তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। মায়া বেগম আরো বলেন,যৌতুক দিতে দেরি হওয়ায় আজাদ আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে পালিয়ে গেছে।
তানিয়ার পাশের বাড়ির নিকট আত্নীয় পেয়ারা বেগম বলেন, আমি সকালে ঘুম থেকে তানিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে তার বাবার বাড়িতে সংবাদ দিয়েছি। ঘটনার পর থেকে তানিয়ার স্বামীসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত শুভ রঞ্জন চাকমা বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতাল করি। গৃহবধু তানিয়ার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানাবে।
তিনি আরো বলেন গৃহবধুর পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০