1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাবার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫২১ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪জন আহত হয়।
নিহত সিরাজ উদ্দৌলা (৬৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের ফরিদ মেম্বারের ছেলে।
বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন সুমন জানান,তার বাবা ৩২ বছর ওমান প্রবাসে ছিলেন। কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার বাস-সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যুবদল নেতা সুমনের পিতার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক বিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০