1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

কুমিল্লায় ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৪ জন আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩২৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল বিদেশী মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই সকালে সদর দক্ষিণের ধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রিপন মিয়া(৩৭),একই থানার মথুরাপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬),একই গ্রামের মৃত.আলী আকবরের ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং একই থানার জয়নগর গ্রামের আবুল কাশেমের ছেলে শাকিল (২৪)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০