1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

তারুণ্যের জয়যাত্রা থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় যুবলীগকর্মী নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪৯৭ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী আজাদ শেখ (৩২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নিহত আজাদ পিরোলী উত্তরপাড়ার সালাম শেখের ছেলে।

এ ঘটনার পর ওই রাতেই প্রতিপক্ষ ভূঁইয়া ও মোল্যাদের অন্তত ২০টি বাড়িঘর ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে বাড়িতে ফিরছিলেন আজাদ শেখ। পথিমধ্যে পিরোলী গ্রামের মহসিন মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন আজাদকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত আজাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা লাবলু ভূঁইয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০