1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪০৪ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত: জেলার ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। বুধবার সকালে ভেলানগরে অভিযান চালিয়ে ঢাকা সিলেট মহা-সড়কের ভেলানগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে।
আসামীরা হলো, কুমিল্লার দেবিদ্বার থানার আসানপুর এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে মো: আব্দুল আউয়াল, খুলনার পাইকগাছা থানার হরিডালি এলাকার শেখ রফিকুল ইসলাম এর ছেলে মো: আবিদ হাসান নাহিদ, পাবনার ঈশ্বরদী থানার ফতেহ মোহাম্মাদপুর এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. ইমরান,ব্রাহ্মনবাড়িয়ার নাসরিননগর থানার মসছলেন্দপর এলাকার শামসু মিয়ার ছেলে শাকিল আহমেদ ও একেই এলাকার শামসু মিয়ার ছেলে আফজাল আহমেদ জনি।
তারা সবাই ঢাকার তুরাগ থানা, সাভার থানা ও মিরপুর থানা এলাকায় ভাড়া বাসায় বসত করে আসছে।
বুধবার (১৯ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন।
এসময় তিনি আরো জানায়, তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহার করার জন্য তিনটি চা-পাতি, দুইটি ছুরি ও একটি প্রাইভেটকার উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০