1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৫৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান(৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশু আব্দুর রহমান উপজেলার করপাতি গ্রামের দুয়ারিয়া পাড়ার প্রবাসী মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের করপাতি গ্রামের দুয়ারিয়া পাড়ার প্রবাসী মোশারফ হোসেনের পরিবার জেলার লাকসাম শহরে বসবাস করে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ বাড়িতে আসে তারা। সোমবার উপজেলার শাকতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে মঙ্গলবার দুপুরে খালার বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় প্রবাসী মোশারফের শিশু ছেলে আব্দুর রহমান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০