1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় ৫০০ টাকার জন্য মুদি দোকানীকে হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৬৮ বার দেখা হয়েছে

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ৫০০ টাকার জন্য মুদী দোকানী জাকিরুল হত্যা মামলার পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন(২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। শনিবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর বগুড়ার ধুনটের মাজবাড়ী এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র‍্যাবের এই কর্মকর্তা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম ধুনটের মাজবাড়ীতে বিয়ে করেন৷ সেখানেই জাকিরুল মুদি দোকান দেন। গত বছরের ৯ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর তার পূর্ব পরিচিত জাকিরুলের কাছ থেকে পূর্বের পাওনা ৫০০ টাকা চায়। তখন জাকিরুল আসামি জাহাঙ্গীরকে আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলে।এসময় জাহাঙ্গীর টাকা না দিয়ে রাত ৮টার দিকে মুদি দোকান থেকে জাকিরুলক্র টেনে বের করে এলোপাথারীভাবে কিলঘুষি ও হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা জখম করে। পরে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসক এর চেম্বারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পরেই পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। পরে ৮ জুলাই র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম বলেন, ‘আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ধুনট থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০