1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ‘শরিফ ওসমান বিন হাদি’র উপর গুলিবর্ষনের প্রতিবাদে দেবীদ্বারে বিএনপি জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নেতৃত্বে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় গুনাইঘর আজগর আলী মূন্সী সাত গম্ভুজ জামে মসজিদের কাছ থেকে মঞ্জু মূন্সীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে নিউমার্কেট ‘স্বাধীনতা স্তম্ভের’ পাদদেশে এক প্রতিবাদ সভা করা হয়। এসময় বিক্ষোভ সমাবেশে বিএনপি জাতীয় কমিটির সদস্য, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক সভাপতি, কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের বিএনপির মনোনয়নে টানা ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী দানবীর আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী তার বক্তব্যে,- ‘ওসমান হাদিকে হত্যার চেষ্টায় গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক ও এ ঘটনার রহস্য উন্মোচনসহ অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে, দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অশুভ তৎপরতা রুখে দিতে হবে। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন – কুমিল্লা জেলা উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি মো. শাহজাহান মোল্লা,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুকবল হোসেন, উপজেলা ছাত্রদল প্রস্তাবিত আহবায়ক, মো.বিল্লাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০