1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের সাত সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

পথচারী নারীর ব্যাগ থেকে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে আন্তঃজেলা নারী চোর চক্রের সাত সদস্য। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন,বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকায় গৃহবধু জান্নাতুল ফেরদৌসকে একা পেয়ে তার সাথে বিভিন্নভাবে কথা বলে সম্পর্ক তৈরীর চেষ্টা করেন চোর চক্রের সদস্যরা। এক পর্যায়ে ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নেয়ার চেষ্টা করলে গৃহবধু জান্নাতুল ফেরদৌস চোর বলে চিৎকার শুরু করে। পরে কোতয়ালী মডেল থানার টহল পুলিশ বোরকা পরিহিত সাত নারীকে আটক করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরম-ল গ্রামের পাখি আক্তার (২৫),ফাতেমা বেগম (৪০),শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)। গ্রেফতারকৃতদের মধ্যে শাহানার বিরুদ্ধে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মনবাড়ীয়া নাসিরনগর থানায় দুটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা স্বীকার করেন তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চুরি করতো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন,কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০