1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

তিতাসে গ্রামীন ব্যাংকের চারা গাছ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫১৫ বার দেখা হয়েছে

আইয়ুব আলী,হোমনা

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ও এমডি মহোদয়ের উদ্যোগে সারা দেশে ২০ কোটি চারা রোপনের লক্ষ মাত্রা নির্ধারণের অংশ হিসেবে কুমিল্লার তিতাসে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। তিতাস উপজেলা গ্রামীন ব্যাংক জগৎপুর শাখার আয়োজনে রবিবার উপজেলার সাতানি ইউনিয়নের বাতাকান্দি গ্রামে ৩/ ম কেন্দ্রে ৫০০ টি চারা গাছ বিতরণ করা হয়। জানা গেছে, এ শাখায় ৭৩ টি কেন্দ্রে মোট ৪৩ হাজার চারা গাছ বিতরণ করা হবে। গ্রামীন ব্যাংক জগৎপুর শাখার ম্যানেজার সত্যন্দ্র নাথ মজুমদার এর সভাপতিত্বে এরিয়া ম্যানেজার উত্তম কুমার বসু, সাতানি ইউপি পরিষদ চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০