1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নাঙ্গলকোটে নিখোঁজের পরদিন পুকুরে মিলল শিশুর লাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠে।
নিহত শিশু উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা উত্তর পাড়ার কসাই (গোস্ত দোকানদার) বাবুলের মেয়ে মরিয়ম আক্তার (৬)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকালে মরিয়ম আক্তার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। মরিয়মকে দেখতে না পেয়ে অন্য বাচ্চারা তার বাড়িতে এসে জানালে স্বজনেরা তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। মরিয়মকে কোথাও না পেয়ে তার স্বজনরা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরে সন্দেহমূলক খোঁজাখুঁজি করলে তার মরদেহ ভেসে উঠে। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মরিয়মের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান মরিয়মের পরিবার। খবর পেয়ে নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০