1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় মে মাসে ৮ খুন, অপরাধ সংগঠিত হয়েছে ৫৪১টি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪২৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত মে মাসে কুমিল্লায় মোট ৫৪১টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ৮টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৪০টি, রাহাজানি-দস্যুতা ৪টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। মে মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৮০টি। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
সভায়, জিবির নামে চাঁদা উঠানো,বাজার মনিটরিং, মাদকদ্রব্য স্পট মনিটরিং, মাদক-জঙ্গিবাদ, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন,ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান, দেবিদ্ধার পৌরসভা ও ইউপি নির্বাচন, বেসরকারী হাসপাতালের এম্বুলেন্সের অবৈধ পার্কিং, হাসপাতালের পার্কিং, যানজট নিরসন,গুজব, গরু বাজার মনিটরিং,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অতিরিক্ত পদক্ষেপ গ্রহনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০