1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন(র‍্যাব)। শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মোছা:আসমা বেগম। তিনি শিবগঞ্জ উপজেলার বিল হাসলা এলাকার আলম ফকিরের স্ত্রী।
রোববার দুপুর ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার(পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাবের এই কর্মকর্তা বলেন,১৯৯৮ সালের ১৮ অক্টোবর বগুড়ার শিবগঞ্জর উপজেলার বিলহামলা গ্রামে একটি চালকলের নৈশপ্রহরী আবদুল জব্বারকে হত্যা করে আসামিরা বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যান। এ ঘটনায় চালকলের মালিক শরীফ উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত ২০২২ সালের ২৩ নভেম্বর নৈশপ্রহরী হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিরা হলেন আফজাল হোসেন,জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম,গুলজার রহমান,আসমা বেগম ও আলম ফকির। একই সঙ্গে প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে আলম ফকির ও আসমা বেগম পলাতক ছিলেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন,আসামি আসমা বেগম দীর্ঘদিন ধরে বগুড়ার বাইরে এমনকি দেশের বাইরেও পালিয়ে ছিলেন৷ পরে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০