1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

এক শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের আক্কেলপুরে এক শাড়িতে গলায় ফাঁস লাগানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। নিহত সুহেল রানা (৪২) ও স্ত্রী পারুল বিবি (৩৯)। একই গ্রামের বাসিন্দা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত পারুল বিবির বাবার বাড়ির একটি ঘর থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,নিহত পারুল বিবি তাঁর পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে একা থাকতেন। এ সময় একই গ্রামের বিবাহিত যুবক সোহেল রানার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা গোপনে বিয়ে করেন। বিয়ের ঘটনাটি এলাকায় জানাজানি হয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এক গৃহবধূ আয়শা সিদ্দিকা ওই বাড়িতে দুধ দিতে গিয়ে একটি ঘরের মধ্য স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে পারুলের বাড়ির একটি ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। স্থানীয় ওই গৃহবধূ আয়শা সিদ্দিকা জানান, আমি প্রতিদিনের মতো পারুলের বাড়িতে দুধ দিতে যাই। আমি কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে ঢুকি। এরপর একটি ঘরের মধ্যে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের দেখে বাইরে এসে লোকজনকে জানাই। পরে স্থানীয়রা গলায় প্যাঁচানো শাড়ি কেটে মরদেহ দুটি নিচে নামিয়ে আনে।
সোহেল রানার প্রথম স্ত্রী সোনিয়া আক্তার বলেন,‘আমার স্বামী রাতে আমাদের বাড়িতে ছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে চলে যান। পরে লোকমুখে জানতে পারি তাঁর ওই স্ত্রীর বাড়িতে নাকি তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। কী কারণে এমন ঘটনা ঘটেছে আমি কিছু জানি না।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন তাদের মধ্য পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। আর সে কারণেই একসঙ্গে আত্মহত্যা করতে পারে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০