1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যায় জড়িত রকিবুল ঢাকায় গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৮৭ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ার আদমদীঘিতে ভ্যান ছিনিয়ে নিয়ে চালক তৈয়ব আলীকে কুপিয়ে হত্যায় জড়িত মো. রকিবুল হাসানকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৩ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৪ জুন) এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন,শনিবার রাতে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে ভ্যানচালক তৈয়ব আলীকে হত্যায় জড়িত রকিবুলকে গ্রেফতার করা হয়। রকিবুল এবং তার সহযোগীরা ভ্যানচালক তৈয়ব আলীকে কুপিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল আরিফ আরও বলেন, হত্যার ঘটনায় তৈয়ব আলীর ছেলে বাদী হয়ে আদমদীঘি থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে রকিবুলের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। মামলার পর থেকে রকিবুল রাজধানীতে পালিয়ে বেড়ান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০