1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ঘটে পিতা-পুত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৮৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা পিতা-পুত্র নিহত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার বিজয় রেলওয়ে স্টেশন সংলগ্ন জেলখানা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- সিএনজি অটোরিকশার চালক কুমিল্লা সদর উপজেলার বাতাইছড়ি, পাকামুড়া এলাকার মোঃ সোহাগ (৩৫) এবং তার পুত্র সোহেল রানা (১২)। জানা গেছে, সিএনজি চালক সোহাগ তার লাকসামের মুদাফফরগঞ্জের বাড়ি থেকে ছেলেকে নিয়ে দাদার বাড়ি কালির বাজারে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকাল সোয়া চারটার দিকে জেলখানা বাড়ি এলাকার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনের সাথে কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
রেলওয়ে লাকসাম থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা মরদেহগুলোকে উদ্ধার করে রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। প্রশাসনিক পেলে আমরা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০