1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

চৌদ্দগ্রামে ৫৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর এলাকা হতে ৫৫ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২ জুন সকালে চৌদ্দগ্রামের বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে রাসেল কাজী(২৯) এবং একই গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২১)।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০