1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

হাতিয়াতে ৩০ জেলে আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় ৩০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা ২টি ট্রলার ও ৩৬০ কেজি (৯ মণ) সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
সোমবার(২৯ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে হাতিয়ার তমরদ্দি ঘাট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়,মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তমরদ্দি এলাকা থেকে অভিযানে ২টি ট্রলার, ৩০ জন জেলে ও ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আটক জেলেদের থেকে সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০