1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

আম পাড়তে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ ইফাজ(১৩)উপজেরার চরহাজারী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের শফিকুল আলম শহীদের নতুন বাড়ির মোহাম্মদ সোহেলের ছেলে। সে স্থানীয় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (৩০ মে) বিকেলের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একই দিন রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তার মৃত্যুর হয়।
চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেডএম.মহিউদ্দিন সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,বিকেলে স্কুল থেকে ফেরার পর ইফাজ নিজেদের গাছে আম পাড়তে উঠে। ওই সময় অসাবধানবশত আম পাড়ার সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে সে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় সে মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সাদেকুর রহমান বলেন,তিনি এ ঘটনা শুনেননি তবে খোজ খবর নিয়ে জানাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০