1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় যাত্রীবেশে বাসে ছিনতাই আটক-২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪১৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যাত্রীবেশে বাস উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিন (৩১)। এসময় আরেক ছিনতাইকারী মোহাম্মদ শিশির (৩৫) পালিয়ে যান। এ তথ্য সোমবার (২৯ মে) সকালে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ নিশ্চিত করেছেন। তিনি জানান,রোববার রাতে ঢাকা থেকে কুমিল্লার হোমনা উপজেলাগামী একটি বাসে মদনপুর থেকে যাত্রীবেশে তিন যুবক ওঠেন। একপর্যায়ে তারা বাসের চালক,হেলপার ও সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা রুবেল ও আলামিনকে আটক করেন। এসময় শিশির গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
এসপি রহমত উল্লাহ বলেন, পরে ৯৯৯-এ ফোন পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে বাসটি থামিয়ে ওই দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নিতে তাদের দাউদকান্দি মডেল থানায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০