1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার পলাতক স্বামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৭৪৩ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো.মহিউদ্দিনকে(৩৫) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে।
সোমবার(২৯ মে) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল রোববার সন্ধ্যার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে হাতিয়া থানার পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আমির হোসেন। তিনি বলেন, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করে স্বামী মহিউদ্দিন। হত্যাকান্ডের পর থেকে গ্রেফতার এড়াতে মহিউদ্দিন পলাতক ছিল। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবদুল আলীম বাদী ঘটনার পরের দিন হাতিয়া থানায় তার স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওসি আরও জানান,গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০