1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নড়াইলের নদীতে নিখোঁজ সেই যুবকের লাশ ১৬ ঘন্টা পরে উদ্ধার!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪৪০ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতিতে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক আশিকুর রহমান খানের(২৮) এর লাশ ১৬ ঘন্টা পরে উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (২৮ মে) ভোরে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাট থেকে নিখোঁজের লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। পরে তারা লাশটি বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির কাছে হস্তান্তর করে।
বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার ভোরে শাহজাহান খান নামে এক নৌকার মাঝি নদীতে নিখোঁজ যুবক আশিকুর রহমান খানের মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানিয়রা মিলে লাশ উদ্ধার করে তা নৌ-পুলিশ এর কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ভোরে লাশটি পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। নিখোঁজের জায়গা হতে ১শ গজের মধ্যেই লাশটি পাওয়া যায়। যথাযথ আইনি পক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য,শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে নড়াগাতি থানার মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন নবগঙ্গা নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আশিকুর খান। সে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া গ্রামের মো.আছির খানের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০