1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৯৬ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি নিয়ে কোন্দলের জেরে গুলি করে দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ের কোর্ট রোডে এই মানববন্ধন করা হয়।
এতে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মী,নিহতদের পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জড়িতদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে হত্যায় জড়িত সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।
এর আগে শহরের আরশীনগর থেকে হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে যোগ দেন এলাকাবাসী। মানবন্ধনে বক্তব্য দেন নিহত ছাত্রদল নেতা সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন, স্বজন বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন ভুইয়া,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জোবায়ের আহমেদ তুষার, ছাত্রদলের পদবঞ্চিত নেতা ফাহিম ভুইয়া অভি প্রমুখ।
গত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেলে মারা যায় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২০)। এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়। শুক্রবার দিবাগত রাতে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী সদর থানায় এই মামলা করেন। জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎসহ মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০