1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

নোয়াখালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি,ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪৫২ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) রাতে ঢাকার পল্টন ইম্পেরিয়াল হোটেল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে। তার ওই উদ্ধত্যপূর্ণ বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে।চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওয়ায় আনার জোর দাবী জানান উপজেলার আওয়ামীলীগসহ তার সহয়োগী সংগঠন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে সেনবাগ থানার পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০