1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় নানা আয়োজনে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে “চেতনায় নজরুল” ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসন,জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা সাংস্কৃতিক জোট, কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,সারেগামাপা কুমিল্লা, নবাব ফয়জুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ফরিদা বিদ্যায়তন, নজরুল মেমোরিয়াল একাডেমী, খেলাঘর কুমিল্লা,শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলা সংস্কৃতি বলয়,কুমিল্লা।
পরে বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ আকম বাহাউদ্দিন বাহারসহ অতিথিগণ।
এরপর নজরুল জীবন ভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিগণ।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
প্রধান আলোচক ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান।
আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০