1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কালিয়ায় বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৮৫ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকির প্রতিবাদে থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে (মঙ্গলবার)বিকাল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিলটি আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন,পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদার,ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোল্যা মোকাররম হোসেন হিরু, ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ইলিয়াছ শিকদার,ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান মোল্যা প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ মিছিলে যোগ দেন।
বক্তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির কুলাঙ্গার নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দেশ বিরোধী যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিবাদ সমাবেশে শ্লোগানে স্লোগানে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০