1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফসলি জমির মাটি বিক্রি,ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৮৬ বার দেখা হয়েছে

মোঃ বনি,ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে বকুল শাহা (৫৩) ও রিয়াজ হোসেন(২৩) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দণ্ডিত বকুল শাহা পায়ড়াডাঙ্গা এলাকার মৃত জোয়াদ শাহার ছেলে ও রিয়াজ হোসেন মহিস গাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার(২৩ মে) দুপুরে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের পায়ড়াডাঙ্গা গ্রামের মাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন,কাপাশাটীয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি পরিবহন ও উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ অভিযানে রিয়াজ হোসেন ও বকুল শাহা নামের দুই ব্যক্তিকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় দুই ব্যাক্তিকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও বলেন,কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০