1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ৭ দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মার্ট ভূমি সেবা, ভূমি সেবা উন্নয়ন,ভূমি নকশা,ভূমি পিডিয়া ও নামজারিসহ নানাবিধ ভূমি সেবা বিষয় আলোচনা করেন অতিথিরা। ভূমি সেবায় আধুনিকায়ন করে কিভাবে ভোগান্তি কমানো যায় এবং সুষ্ঠু সেবা প্রদান করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। এসময়,সদর উপজেলা ভূমি অফিসের আধুনিক ভবন উদ্বোধন করা হয়।
সভায়, স্থানীয় অন্তত শতাধিক ভূমি মালিক, সুবিধাভোগী ও সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্ত্ব সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম,সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০