1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন

বগুড়ায় আদালত চত্বর থেকে আসামি পলাতক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৮৯ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ায় আদালত চত্বর থেকে চুরি মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর আড়াইটার দিকে জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পলাতক ওই আসামির নাম ইলিয়াস ওরফে ইমরান (৩২)। তিনি জেলার সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে।
এর আগে শনিবার (২০ মে) গাবতলী উপজেলার চকবোচাই এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
পলাতক ওই আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার। পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার দুপুরে গাবতলী থানা থেকে ৫ জন আসামি বহন গাড়ী আদালত প্রাঙ্গণে পৌঁছায়। তখন আসামিদের নামানোর পর কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশ ওই আসামির পেছনে ধাওয়া করেও তাকে আটক করতে পারেনি। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করছে।
তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হবে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০