1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ শিশু,মিলল মাটিচাপা লাশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৩২০ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আদিল মাহমুদ সোহান(৮) নামে এক শিশু। চার দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় মিলল অর্ধগলিত লাশ।
শুক্রবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির অদূরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ খুঁজে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে,রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির মো.আনোয়ার ও ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান আদিল মাহমুদ সোহান। সে গত সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পর দিন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আ.মান্নান জানান,শুক্রবার সকালে সোহানের অর্ধগলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০