1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালীতে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৬৮ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ট্রাক চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
নিহত কর্মীর নাম দিনাজ সুলতানা জিতু (২৭)। তিনি নোয়াখালীর সদর উপজেলায় তাই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
বুধবার (১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার মাইজদী টু সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , জিতু সকালে বাসা থেকে রিকশায় করে তাই এনজিওর কাজে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তার রিকশাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জিতু মারা যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জিুতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০