1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে নদীতে গোসলে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর ইমন মিয়ার (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ মে) দুপুর ১টার দিকে মাধবদী থানার চর ভাসানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় ইমন মিয়া।
নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে।
ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, গতকাল শনিবার মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে লযায়। এসময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে। নামার আগে সাঁতার না জানা থাকলে নদীতে না নামার জন্য নিষেধ করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। এরপরও তিনজন নদীতে নামার পর নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে।
এসময় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে দুইজনকে উদ্ধার করেন স্থানীয়রা। নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় ইমন মিয়া (১৫)। খবর পেয়ে নৌ পুলিশ,মাধবদী মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেন। শনিবার দিনভর চলা অভিযানে তার খোঁজ মেলেনি। দ্বিতীয় দফায় অভিযানে রোববার দুপুর ১টার দিকে চর ভাসানিয়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০