1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার হোমনা থেকে শিশু চুরি, ৯ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৬০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহাত নামে ৭ মাসের এক শিশু চুরির ৯ ঘণ্টা পর চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহমুদা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
গতকাল (১৩ মে) রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশু নিহাত উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটক মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার ছেলেকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বেলা ১১টার দিকে কৌশলে মাহমুদা আক্তার শিশু নিহাতকে কোলে নেন। এক পর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান। শিউলী আক্তার ছেলেকে না দেখে পুলিশকে জানান।
ওসি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০