1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে ইমন মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এসময় চলন্ত নৌকা থেকে ছুড়ে দেওয়া ফুটবল ধরে তীরে উঠে আসতে সক্ষম হয়েছে আরও দুই কিশোর। শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে। তিন কিশোর একসঙ্গে মাধবদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল কাজ শেখার প্রশিক্ষণ নেয়ার কাজ করে।
ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এসময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে। নামার আগে সাঁতার না জানা থাকলে নদীতে না নামার জন্য নিষেধ করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। এরপরও তিনজন নদীতে নামার পর নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে।
এসময় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা মো. আব্দুল্লাহ (১৬) ও সিয়াম মিয়া (১৫) নামে দুইজনকে উদ্ধার করেন স্থানীয়রা। নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ রয়েছে ইমন মিয়া (১৫)।
খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত নিখোঁজ ইমনের খোঁজ মেলেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০