1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে দেশ ডেভেলপমেন্টের গরু ও ছাগল বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বি হতে দেশ ডেভেলপমেন্টের উদ্যোগে ৩টি গরু ও ৮টি ছাগল বিতরণ করা হয়েছে।
পালিত পশু বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্বব্যাংকের কৃষি এবং অর্থনৈতিক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা বলেন, এ সামান্য অনুদান নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বি হতে এক ধাপ থেকে তার কায়িক শ্রমে আর এক ধাপে উন্নতির রাস্তা তৈরী করে দেয়া মাত্র।
শনিবার সকাল ১১টায় দেবীদ্বার পৌর এলাকার বারেরা মোল্লাবাড়ি মাঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডশনের অর্থায়নে এবং দেশ ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ (ডিডিএি)’র আয়োজিত অনুষ্ঠানে ওই গরু-ছাগল বিতরণ করা হয়।
গাভী পেয়ে এলাহাবাদ গ্রামের হত দরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা আমেনা বেগম, রাবেয়া বেগমৎ ও জহিরুন্নেছা জানান আমরা খুবই আনন্দিত। এ গাভী পালন করব সন্তানের আদর দিয়ে এবং অর্থনৈতিক দান্যতা দূর করব গাভীর বাছুর এবং দুধ দিয়ে, দেশ ডেভেলপমেন্টকে অভিনন্দন। নারীদের অর্থনৈতিকভাবে তাদের এ মহতী উদ্যোগ যুগ যুগ ধরে অব্যাহত থাকুক।
এক জোড়া ছাগল পেয়ে উপজেলার বারেরা গ্রামের রেশমা আক্তার বলেন, আমার হাস-মুরগীর পাশাপাশি এ দু’টো ছাগল আমার স্বাবলম্বী হতে আরো এক ধাপ এগিয়ে যেতে পারব।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক নির্বাহী পরিচালক ও দেশ ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ (ডিএি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএইচ বজলুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কৃষি এবং অর্থনৈতিক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন জীবী ড. একেএম ফারুক। বিশিষ্ট শিল্পপতি ও দেশ ডেভেলপমেন্ট এসোসিয়েটস্’র বোর্ড অব ডিরেক্টর এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, সদস্য জসীম উদ্দিন আহাম্মেদ, মনিরুল হক মোল্লা, শালঘর এবিএম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ আব্দুল খালেক প্রমূখ।
উল্লেখ্য ২০০২ সালে সাবেক মন্ত্রী, এমপি, প্যানাল স্পিকার ও সচিব প্রয়াত এবিএম গোলাম মোস্তফা দেশ ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ (ডিডিএি)’র প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে গ্রামের অবহেলিত, হত দরিদ্র, স্বামী পরিত্যাক্তা নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই প্রশিক্ষনসহ সেলাই মেসিন বিতরণ, গরু- ছাগল বিতরনে শত শত পরিবারকে আর্থিক স্বচ্ছলতা আনয়নে অভ‚তপূর্ব অবদান রেখে চলেছে এ প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০