1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৪১৮ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ৫ বছর বষসী এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে পুলিশ। শিশুটি এখনো পুরুষ দেখলেই কেপে কেপে কথা বন্ধ হয়ে যায়। অনেকটাই বাক প্রতিবন্ধীর আচরণ করতে দেখা যায়।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা- ৪ নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার শুনানী শেষে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্ধি লিপিবিদ্ধ এবং অভিযুক্ত মো. লিল মিয়া(৬০)কে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
আটক বৃদ্ধ মো. লিল মিয়া (৬০) দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের জিন্নতপুর গ্রামের মৃত: আফজর আলীর পুত্র। ঘটনাটি ঘটে বুধবার বিকেল অনুমান সাড়ে ৪ টায় ভিক্টিমের বাড়ির পাশের একটি ধঞ্চে খেতে।
ওই ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার (১১ মে) ভোর রাত ৩ টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষনের চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী লিল মিয়াকে গ্রেফতার করেন। মামলা নং-১৫/১১২। স্থানীয় ও ভিক্টিমের পরিবারের লোকজন জানান, বুধবার (১০ মে) আসরের নামাজের যাওয়ার পথে লিল মিয়া ভিক্টিমকে খাবার জিনিসের লোভ দেখিয়ে পাশর্^বর্তী ধঞ্চে ক্ষেতে নিয়ে যায়। লিল মিয়া এর আগেও এরকম একাধিক ঘটনায় অভিযুক্ত থাকায় ভিক্টিমকে নিয়ে যাওয়ার সময় (বৃষ্টি নামে) এক তরুনী ভিক্টিমের চাচাতো বোন ঘটনাটি দেখে পিছু নেয়। যখন ভিক্টিমকে উলঙ্গ করে তখন ওই তরুনী (বৃষ্টি) আরো ২ জন তরুনীকে ডেকে এনে হাতেনাতে ধরে ফেলেন। এসময় লিল মিয়া পালিয়ে যায়। আগত তরুনীরা ভিক্টিমকে নিয়ে তার পরিবারের নিকট ঘটনাটি খুলে বলেন এবং পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদে সে সব খুলে বলে। ওই ঘটনায় ভিক্টিমের বাবা স্থানীয় সালিসদারদের কাছে বিচার দাবী করলে সালিসদারগন মিমাংসার চেষ্টা করেন। এব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণধর জানান, ধর্ষনের চেষ্টার অফিযোগে ভিক্টিম শিশুর মা’ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে কোর্ট হাজতে চালান করা হয়েছে। মামলা তদন্তাধিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০