1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে সাইফা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৬২ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিচ্ছে দাউদকান্দির এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (০৯ মে) চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে অংশগ্রহণ করে সাইফা আক্তার নামে হাজতি। সে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের শিপন সরকারের মেয়ে।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী সে জেলা কারাগারে বসে এক বিষয়ে (গণিত) পরীক্ষায় অংশ নিয়েছে।

উল্লেখ, গত বছরের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। সাইফা আক্তার ওই বৃদ্ধা হত্যা মামলার আসামি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০