1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

তিতাসে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৫৭ বার দেখা হয়েছে

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বলরামপুর বড় বাড়ির আজাহার হোসেন এর পুকুরে।

সোমবার বেলা ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আজাহার হোসেন এর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে আছে। মাছের মধ্যে রয়েছে, রুই, তেলাপিয়া, সিলভারকাপ ও পাঙ্গাস এছাড়াও দেশীয় মাছের মধ্যে রয়েছে শইল, কই ও শিং মাছ।

এঘটনায় আজাহার হোসেন এর ছোট বোন সুপন আরা বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সিপন আরা বলেন, রবিবার রাত আনুমানিক দেড়টায় আমি প্রকৃতির ডাকে সারা দিতে বের হয়ে দেখি আমার ভাইয়ের পুকুর পাড়ে আলো, তা দেখে আমি ডাক চিৎকার করলে দেখতে পাই কয়েকজন লোক দেউরে পালিয়ে যায়। পরে সকালে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার ভাইয়ের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, একই গ্রামের সরকার বাড়ির আউয়াল সরকার গংদের সাথে আমাদের মামলা মোকদ্দমা চলে আসছে তারই জেরে আমাদের প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মাছ মারার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০