1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীর রায়পুরায় দূর্বৃত্তদের হাতে নিহত রায়হানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

দূর্বৃত্তদের হাতে নিহত রায়পুরা উপজেলার আদিয়াবাদ নয়াচর গ্রামের রায়হান ইসলামকে নৃশংস ভাবে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (০৫ মে) বিকেলে নরসিংদীর রায়পুরার উপজেলার সিরাজনগর দারুল উলুম ফাযিল ডিগ্রী মাদ্রাসা মাঠে এই মানববন্ধন পালিত হয়। নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে নিহতের ছোট ভাই ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম উদ্দিন সোজান, ছোট ভাই রোকন উদ্দির রাকিব, আদিয়াবাদ ইউনিয়ন চেয়ারম্যান হাজী সেলিম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আ:
সাত্তার, নিহতের মামা মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন রাসেল, সমাজ সেবক ডা.মেজবাহ উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতমাসের ১৭ এপ্রিল স্থানীয় একটি ফসলের মাঠ থেকে রায়হান ইসলাম (৪৫) এর গলা কাটা ও চোখ উপরানো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে গত ১৯ এপ্রিল নিহতের ছোট ভাই ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাদিম উদ্দিন সোজাল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনার দীর্ঘদিন পার হলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০