1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের প্রচারনার জন্য কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের জনসংযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৮৫ বার দেখা হয়েছে

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দীন। এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করেন এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে সকলের দোয়া কামনা করেন।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য রবিউল হোসেন ভূঁইয়া স্বপন, উপজেলা আ’লীগ নেতা শামসুল হক বকুল, মোহাম্মদ সেলিম রানা, জাহাঙ্গীর আলম, শাহ আলম, আবদুল মালেক শিপন, মোহাম্মদ জামশেদ আলম, কামরুল হাসান রিপন, উপজেলা যুবলীগ নেতা শামসুল আলম হিরন, ফরহাদ হোসেন, মাসুদ শুভ্র, সানি চৌধুরী, রুবেল হাজারী সহ আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরে এবং উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, ‘আওয়ামীলীগ সরকার জনবান্ধন ও উন্নয়নে বিশ্বাসী সরকার৷ টানা তিন বারের ক্ষমতাকালীন সময়ে সরকার বহু মেগা প্রকল্প বাস্তবায়ন সহ নানামুখী যুগোপযোগী উন্নয়ন করেছে। স্কুল-কলেজ, মাদরাসা-মক্তব, মসজিদ-মন্দির, রাস্তাঘাট ও পুল-কালভার্ট নির্মাণসহ ব্যাপক উন্নয়নের পাশাপাশি দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দুষ্কৃতিকারীদের বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আঘাত-পাল্টা আঘাতে বিশ্বাসী নই। আমি শান্তি ও শৃঙ্খলার পক্ষে। পেশী শক্তি প্রদর্শন থেকে বেরিয়ে এসে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে হবে। আমরা একে অপরকে সম্মান দিয়ে কথা বলবো। অপরকে সম্মান দিলেই নিজে সম্মানীত হওয়ার দ্বার খুলে যায়। সকলকে তা মনে রাখতে হবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এখন থেকেই জননেত্রী শেখ হাসিনার ভিশনগুলো মানুষের মাঝে তুলে ধরার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রচারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি ঈদ পরবর্তী সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়নে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০