1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪১৩ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টর

বগুড়ায় ধান ক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের চেংগা ছাতিয়াগাড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম আব্দুল মালেক। ১৫ বছর বয়সী মালেক ওই এলাকার মৃত হাসমতের ছেলে। সে মুরগী বিক্রির দোকানে কাজ করতো।
এ ঘটনায় মুক্তার নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন। মুক্তার ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।
নাম প্রকাশ করার শর্তে এক ব্যক্তি জানান,যে ধানক্ষেতে মরদেহ উদ্ধার সেখানে বড় ধরণের ধস্তাধস্তি হয়েছে। মালেকের পুরো শরীর কাদায় মাখা। তাকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নাজরান রউফ বলেন,’চেংগা ছাতিয়াগাড়ি এলাকায় একটি ধান ক্ষেতের মধ্যে থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন,’আমরা সকল বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু করেছি। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। রহস্য উদঘাটন হলে সবাইকে জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০