1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ৭৪ কেজি গাঁজাসহ একজন আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদরের চাঁনপুর ব্রিজ এলাকায় চেকপোষ্ট স্থাপন করে একটি নোহা মাইক্রোবাস গাড়ি তল্লাশি করে ৭৪ কেজি গাঁজাসহ মোঃ এমদাদুল হক এম্ভু (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত ২৭ এপ্রিল রাত সাড়ে ৭ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মোঃ এমদাদুল হক এম্ভু কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের সর্দার বাড়ির আমির হোসেনের ছেলে। পালিয়ে মো: শাহীন (৩৫) কুমিল্লা সদরের বড়জ্বালা গ্রামের ছিদ্দিক মিয়ার স্ত্রী। ডিবি পুলিশ জানায়,চাঁনপুর ব্রীজ এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকা মেট্রো-চ-৫১-১৯১৫ রেজিঃ নাম্বারের একটি সাদা রংয়ের নোহা গাড়ীর চলাচল সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দেন। গাড়ীটিকে সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালকসহ তার সহযোগী গাড়ীটি থামিয়ে গাড়ী হতে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে,ডিবি পুলিশের চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটিসহ একজনকে আটক করে।
উপস্থিত লোকজনের সামনে উক্ত আটককৃত নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে। পলাতক আসামীর বিরুদ্ধে ১৫/১৬ টি মাদক মামলাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।
এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০