1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

প্রতি দুই কিলোমিটারে হবে একটি করে স্কুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৫৭০ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

দেশের কোথাও দুই কিলোমিটার এলাকার মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত ১১ ধরনের তথ্য দিয়ে এই আবেদন করতে পারবেন স্কুল স্থাপন করতে আগ্রহীরা।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইমামুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে সারাদেশের বিদ্যালয়বিহীন এলাকায় স্কুল স্থাপনের জন্য নতুন আবেদনপত্র নেওয়ার বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের তালিকাভুক্তির জন্য প্রস্তাবিত বিদ্যালয়-বিদ্যালয়সমূহের আবেদন ডকুমেন্টসসহ আগামী ১৮ মে মধ্যে শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
বিদ্যালয়সমূহের আবেদন যথাযথ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সংযুক্ত সকল যাচিত ডকুমেন্টসের সফটকপি ‘Excel worksheet-4 Unicode Nikosh BAN’ ফন্টে পূরণ পূর্বক dirplandpe@gmail.com অথবা adplandpe@gmail.com ঠিকানায় আগামী ১৮ মে’র মধ্যে পাঠাতে বলা হয়েছে।
আবেদনের সঙ্গে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির কার্যবিবরণী, উপজেলা পর্যায়ের গঠিত কমিটির সুপারিশ, চারদিকের (উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব) প্রাথমিক স্কুলের দূরত্ব ও ছাত্র-ছাত্রীর সংখ্যা, প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান, দুই কিলোমিটারের মধ্যে কোনো স্কুল থাকলে সেক্ষেত্রে প্রাকৃতিক প্রতিবন্ধকতা বা অন্য কোনো বিষয় থাকলে তা উল্লেখ করতে হবে। এ ছাড়া প্রস্তাবিত বিদ্যালয়ের গ্রামে কোনো স্কুল আছে কি না, নিজস্ব জমি আছে কি না, না থাকলে বিকল্প প্রস্তাব কী হবে,জমি পাওয়ার সম্ভাবনা আছে কি না, জমি থাকলে তাতে বিদ্যালয় করার মতো উপযোগী কি না এসব তথ্য দিতে হবে। এর আগে,২০২১ সালের জানুয়ারিতে প্রতি দুই কিলোমিটার এলাকায় একটি করে বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০