1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোবিন্দগঞ্জে ঝড়ে বটগাছ পড়ে চা দোকানীর স্ত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫৭৩ বার দেখা হয়েছে
গোবিন্দগঞ্জে ঝড়ে বটগাছ পড়ে চা দোকানীর স্ত্রীর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা :

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় একটি বটগাছ ভেঙ্গে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে ঘটনার সময় চা দোকানি স্বামী খোকা মিয়া (৫০) না থাকায় তিনি বেঁচে গেছেন। ১৭ মে শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এসময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে দোকানের উপরে থাকা একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাপলা বেগমের। পরে স্বামী খোকা এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত্যু দেখতে পান।।এদিকে, দরিদ্র চা দোকানির স্ত্রীর মৃত্যুর ঘটনায় পুরো পীরপল বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এলাকাবাসীর অভিযোগ, বাজারে বহুদিন ধরেই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারে ঘটনাস্থল যান গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) হারুন অর রশীদ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক,উপসহকারী সহকারী-পুলিশ পরিদর্শক অনসোপ, ইউপি সদস্য রেজাউল করিম। বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। উল্লেখ্য,গত রাতে গাইবান্ধা জেলা জুড়ে ঝড়ে টিনের ঘরে গুলো,আবাদি জমির ফসল ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও একটি প্রাণহানির ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০