1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্লাস্টিকের বস্তা থেকে ১৬টি “সুন্ধি কাছিম”উদ্ধার করলো ডিবি পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুড়ঝুলি বিশ্বরোডের কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট-এ পার্কিংয়ে পার্ক করা অবস্থায় বুধবার সন্ধ্যায় চট্রগ্রাম টু গোপালগঞ্জগামী জি.এস ট্রাভেলস্-এ অভিযান পরিচালনা করে গাড়ীর সামনের বক্স হতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত বিভিন্ন প্রজাতির ছোট বড় মোট-১৬টি “সুন্ধি কাছিম” উদ্ধার করে কুমিল্লা ডিবি পুলিশ। তবে ওই ঘটনায় কেউ আটক হয়নি।
বিলুপ্ত জলজ প্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারকৃত জলজ প্রাণী উদ্ধারে সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে উল্লেখিত সংঘবদ্ধ চক্রকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) রাজন কুমার দাসের নেতৃত্বে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজেশ বড়ুয়াসহ একটি অভিযানিক ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল রাত ৭ টায় ওই বাসে অভিযান পরিচালনা করে। বাসের সুপার ভাইজারকে কাছিম সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে,বস্তাটি কক্সবাজার থেকে একজন ব্যক্তি গোপালগঞ্জ নিয়ে যাওয়ার জন্য গাড়ীতে তুলে দেয়।
উদ্ধারকৃত “সুন্ধি কাছিম” অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০