1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌ-পথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন করা হয়। এতে ওই এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোfকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নৌপথে নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে নৌকা ডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছেন না এলাকাবাসী। কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল আনা নেয়াসহ ব্যাঘাত ঘটছে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলে। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছেন অসুস্থ লোকজন। আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে।
আলোকবালী ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানার অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০