1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে ২৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ২৮ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে জাকির ওরফে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। সে রায়পুরা উপজেলা নিলক্ষ্যা বীরগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে ২৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০